চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছেন নারায়ণঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামি নুর হোসেন ও তার ৫ সহযোগী।
আজ (বৃহস্পতিবার) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় দেন।
নুর হোসেন ছাড়াও অন্যান্ন খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল, শাহজাহান, মর্তুজা জামান চাচিল, আলী মোহাম্মদ ও বুলবুল।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ২০১৩ সালের ৩০ মে ইকবাল হোসেন নামের এক ব্যাক্তি বাদী হয়ে নূর হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় নূর হোসেনসহ তার ৫ সহযোগীকে আদালত খালাস দিয়েছেন।
বার্তাবাজার/এসজে