টেকনাফে পৃথক অভিযানে ১৮ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র‍্যাব-১৫ এর পৃথক অভিযানে ১৭ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার (৯ ডিসেম্বর) উপজেলার হ্নীলা ও টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করা হয়েছে।

আটকৃতরা হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মৃত নাজির আলীর পুত্র মোঃ ইব্রাহীম উরুফে মনু (২৮) ও উখিয়া উপজেলার মরিচ্যা ইউনিয়নের পশ্চিম হলদিয়ার মৃত মোজাফ্ফর আহমদের ছেলে সুরত আলম (৩২)।

টেকনাফ ডিএনসি’র সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হ্নীলা হাসপাতাল রোডের টিএনআর রকমারী ড্রাগহাউস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইব্রাহীম উরুফে মনু (২৮) কে আটক করা হয়।

অপরদিকে, র‍্যাব-১৫ ‘র মিডিয়া কর্মকর্তা আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, একই দিন রাতে টেকনাফ সী-বীচ এলাকায় মেরিন ড্রাইভ সংলগ্ন আব্দুল্লাহ ষ্টোরের সামনে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগ ভর্তি ১২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ উখিয়া উপজেলার সুরত আলম (৩২) কে আটক করা হয়।

সংস্থা দুটির পক্ষ থেকে জব্দকৃত ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/প্রিতম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর