মালালাকে হত্যা করেছে সন্ত্রাসীরা

আফগানিস্তানে মালালা মাইওয়ান্দ নামে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এই হামলায় সাংবাদিকের গাড়ি চালকও নিহত হয়েছেন। সম্প্রতি দেশটিতে একের পর এক হামলার ঘটনায় তিনিই সর্বশেষ নিহত ব্যক্তি।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তিনি পেশাগত কাজে জালাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িকে লক্ষ্য করে গুলি করে বন্দুকধারীরা। এ হামলায় তার চালক মোহাম্মদ তাহিরও নিহত হয়েছেন।

হামলার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে এখনও কোন সংগঠন কিছু জানায়নি। নিহত মালালা মাইওয়ান্দ দেশটির ইনিকাস টিভি নামের একটি টেলিভিশন এবং রেডিওর হয়ে কাজ করতেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর