আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু ও তার মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপুর্ণ মন্তব্য করায় জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন রিজভীকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার তাকে থানায় ডেকে নিয়ে এর পরদিন (বুধবার) গ্রেফতার দেখানো হয়। ওইদিন বিকালে তাকে আদালতে সোপরদ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বৃহস্পতিবার সকালে আদালতের বিচারক তারেক শামস শুনানি শেষে রিজভীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আ স ম মোস্তাফিজুর রহমান মনু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলায় জেলা রিজভীকে বুধবার বিকাল পাঁচটায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জেলহাজতে পাঠানো হয়।
এর আগে এ ঘটনায় জেলা অ্যাডভোকেট মনু বাদী হয়ে ৬ ডিসেম্বর জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাব্বিসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলায় দায়ের করেন। মামলায় দায়ের পর সেদিনই রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা শেখ রাব্বিকে গ্রেফতার করা হয় ও তার মোবাইল, ল্যাপটপসহ ফেসবুক আইডি ব্যাপক তল্লাশি করে অপপ্রচার সংক্রান্ত কোন তথ্য প্রমাণ না পাওয়ায় পুলিশ সাক্ষীদের জবানবনন্দি গ্রহণ শুরু করতেই অপপ্রচারের ঘটনা নাটকীয় রূপ নেয়।
বার্তাবাজার/এসজে