আজ শেষ হলো পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ২০২২ সালের জুন মাসের মধ্যে গাড়ি চলাচলের জন্য পদ্মা সেতু চালু হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দ্য পদ্মা ব্রিজ ইউ নাউ ট্রু। নাও ইট ইজ ফিজিক্যালি কমপ্লিট। আই থিঙ্ক বাই জুন ২০২২ উই ইউল ওপেন দ্য পদ্মা ব্রিজ। আমি ৮ বছর সেতু বিভাগের সচিব ছিলাম। ফলে আমি এখনও এটিকে দেখাশোনা করি।’
আজ সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হয় ৪১তম, অর্থাৎ সর্বশেষ স্প্যান। ৪০তম স্প্যান বসানোর ৬ দিনের মাথায় বসানো হলো এ স্প্যান। ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি স্প্যান বসানোয় ৬ হাজার ১৫০ মিটার সেতুর অবকাঠামো দৃশ্যমান হলো।
বার্তাবাজার/প্রিতম