নোবিপ্রবি শিক্ষার্থীদের করোনাকালীন যাতায়াত ভাড়া ও আবাসিক হল ফি মওকুফ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি)   শিক্ষার্থীদের জন্য কোভিড- ১৯ শুরু হওয়ার পর  থেকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশনের  অন্তভুক্ত যাতায়াত ভাড়া  এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য সিট ভাড়া ও বিদ্যুৎ  বিল মওকুফ করেছে নোবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১০ ডিসেম্বর( বৃহস্পতিবার)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো  আবুল হোসেন ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্টার মোহাম্মদ জসীম উদ্দিনের যৌথ  স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে মাধ্যমে সংবাদটি  নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  কতৃপক্ষের অনুৃমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড- ১৯ শুরু হওয়ার পর  থেকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশনের  অন্তভুক্ত যাতায়াত ভাড়া  এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য সিট ভাড়া ও বিদুৎ  বিল মওকুফ করা হয়েছে।

 

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর