এমপি পাপুলের স্ত্রী এমপি সেলিনা ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

মানব পাচারের অভিযোগে কুয়েতে্র কারাগারে থাকা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসয়াম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিমা ইসলাম ওতার মেয়ে ওয়াফা ইসলামকে আগামী ১০ দিনের মাঝে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ (বৃহস্পতিবার) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশিদ আলম। রাষ্ট্রপক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

এর আগে গত ২৬ নভেম্বর অবোইধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর