মাগুরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

র‍্যালি ও সমাবেশ মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে শহরের খাদ্য গুদামের সামনে থেকে র‍্যালী শুরু করে উপজেলা পরিষদ হয়ে সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন উপজেলা শাখার সভাপতি মীর্জা মিজানুর রহমান নওরোজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টোকন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃমসিয়ার রহমান, মানবাধিকার কর্মী আবেদ হোসেন রানা, আবু মুসা খান, মিরাজ আহম্মেদ, আকিদুল ইসলাম খান, এম জামান মাহমুদ, প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, “অধিকারের কোনো জাত, ধর্ম, বর্ণ, গোত্র বা কোন ভৌগলিক সীমারেখা নেই। সকলের জন্যই সমভাবে প্রযোজ্য সেটিকেই বলে মানবাধিকার। শুধু তাই নয় সম্মান এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার নামও মানবাধিকার।
যেখানেই মানবাধিকার লঙ্ঘন সেখানেই হিউম্যান রাইটস।

বার্তাবাজার/প্রিতম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর