মহেশপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজার থেকে ৮ কেজি গাঁজাসহ মোতালেব হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

বুধবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত মোতালেব হোসেন মহেশপুর পৌরসভার জামতলা এলাকার ফজর আলীর ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় তারা। সংবাদের ভিত্তিতে ভৈরবা বাজার এলাকা অভিযান চালানো হয়।

এ সময় সন্দেহ হলে মোতালেবকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাসী করে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা।

এ ঘটনায় মহেশপুর থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর