ঝিনাইদহে বাস উল্টে নিহত ১, আহত ৫

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে মিরাজ হোসেন নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।

আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার লাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ হোসেন কালীগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে কালীগঞ্জ থেকে শাপলা পরিবহণের একটি যাত্রীবাহি বাস চুয়াডাঙ্গা যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মিরাজ হোসেন নিহত হয়। আহত হয় বাসে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর