কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচনী দায়িত্বপালনকালে দূবৃত্তরা হামলা চালায়। এ সময় ৪ জন সাংবাদিক আহত হয়। তাদের বহনকরা গাড়ি ভাংচুর করা হয়।
সকাল ৯ টায় ব্রাহ্মনপাড়া দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়া পর অন্তত ৫০ জন দূর্বৃত্তরা হামলা চালায়। এ সময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক গুরুতর আহত হয়।
এ সময় দুলালপুর কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থীর এজেন্ট কিশোর সরকার ও মনির হোসেনের মাথা ও ঘাড়ে আঘাত লাগে। তাদের রক্তক্ষরণ হয়।
ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মবিন জানান, আমরা ৪ জন সাংবাদিককে চিকিৎসা দিয়েছি। আশিকের অবস্থা গুরুতর তাই কুমিল্লা কুচাইতলী হসপিটালে রেফার করেছি।
বার্তাবাজার/কে.জে.পি