পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলায় চেয়রম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহন চলছে। বেড়ায় ৪ জন এবং ঈশ্বরদী উপজেলায় ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বেড়ায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনিত রেজাউল হক বাবু, বিএনপি মনোনিত প্রার্থী রইচ উদ্দিন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন এবং জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আলী আহাদ। বেড়ায় মোট ভোটার ২ লক্ষ ৩ হাজার ৮০২ জন। মোট ভোট কেন্দ্র ৬৮।
ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের নায়েব আলী বিশ্বস, বিএনপির আফমল হক সুজন এবং জাতীয় পার্টির শাহেন শাহ শাহীন। এ উপজেলায় মোট ভোটর ২ লক্ষ ৫৪ হাজার ২৪৮ জন এবং মোট ভোট কেন্দ্র ৮৪টি।
সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে। ঘন কুয়াশা এবং শীতের কারণে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভোট গ্রহনের সব ব্যবস্থা রয়েছে। প্রতি ভোটকেন্দ্রে ১২ জন আনসার সদস্য ও ৪ জন পুলিশসহ ভোটকেন্দ্রের নিরাত্তায় প্রতিকেন্দ্রে ১২ জন আনসার ও ৪ জন পুলিশসহ ২ হাজার আইন শৃংখলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া র্যাব ও বিজিবিও মাঠে রয়েছেন।
প্রসঙ্গত: বেড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের(৭০)করোনা আক্রান্ত হয়ে গত ১০ সেপ্টেম্বর মারা যান। পরে ওই উপজেলায় নির্বাচন কমিশন উপনির্বাচনের তফশিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামি ১০ ডিসেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস গত ২৬ সেপে¥ট্বও পাবনা-৪ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় উপনির্বাচনের তফশিল ঘোষণা কওে নির্বাচন কমিশন। গত ১ জুন পাবনা-৪ আসনের এমপি মৃত্যুবরন করলে ওই আসন শুণ্য হয়।
বার্তাবাজার/কে.জে.পি