নওগাঁর মান্দায় এক ব্যক্তির ৩২ খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির কোনো পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো এক সময় মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পারাপার হচ্ছিলেন অজ্ঞাতনামা ওই ব্যক্তি। সেসময় রাস্তা পার হতে গিয়ে ওই অজ্ঞাত ব্যক্তি দুর্ঘটনায় মারা গিয়ে পড়ে ছিলেন রাস্তার ওপর। মরদেহের ওপর দিয়ে অন্যান্য যানবাহন চলাচলা করায় ছিন্নভিন্ন হয়ে যায়।
সকালে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মরদেহের প্রায় ৩২টি টুকরো উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, লাশের পরিচয় শনাক্ত করার মতো থানা পুলিশ পাইনি তেমন কোনো তথ্য। তবে জব্দ করা হয়েছে লাশের পরিহিত জ্যাকেট, চাদর ও লুঙ্গি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
বার্তাবাজার/এ.আর