যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের সাবেক কমান্ডার ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনিই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নেতৃত্ব দিবেন।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দিতে গিয়ে বাইডেন বলেন, কর্তব্য, সম্মান ও দেশপ্রেমিকের অপর নাম লয়েড অস্টিন।
অন্যদিকে লয়েড বলেন, দায়িত্ব দেয়ায় বাইডেনের প্রতি তিনি কৃতজ্ঞ এবং তা সঠিকভাবে পালন করবেন।
এর আগেও ওবামা প্রশাসনে বাইডেনের সাথে কাজ করেছেন ৬৭ বছরের লয়েড। তবে ২০১৬ সালে অবসরে যাওয়া অস্টিনের প্রতিরক্ষার শীর্ষপদে বসতে কংগ্রেস থেকে বিশেষ সুবিধা পেতে হবে।
সাধারণত সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়ার ৭ বছরের আগে কেউ এ ধরনের দায়িত্ব নিতে পারেন না।
বার্তাবাজার/কে.জে.পি