চট্টগ্রামে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৮৫ জন এবং মৃত্যু বরণ করেছেন একজন। মোট ১ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা শণাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী এই তথ্য নিশ্চিত করেন।।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৮৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং মৃত্যু বরণ করেছেন একজন ।
এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭৭৭টি। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ২৭ হাজার ২৩৩ জন।। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৫৯ জন এবং উপজেলায় ২৬ জন বলেও জানান তিনি।
বার্তাবাজার/এ.আর