গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রতীক চান ১০ জন

নির্বাচন কমিশন (ইসি) করোনাভাইরাস মহামারীর মধ্যেই পৌরসভার ভোট চার ধাপে করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে । দ্বিতীয় ধাপে অন্তত ৬০টি পৌরসভায় ভোট হবে মধ্য জানুয়ারিতে।

এর মধ্যে দ্বিতীয় ধাপে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন। এরমধ্যেই গোপালগঞ্জ পৌরসভা  নির্বাচনকে ঘিড়ে শুরু হয়েছে ব্যক্তিগত প্রচার-প্রচারনা।

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীরা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোয়ন পেতে এরই মধ্যে জেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেছেন ১০ জন।

গত সোমবার রাতে মনোনয়নপ্রত্যাশী এসব প্রার্থী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের কাছে আবেদনপত্র জমা দেন।

নৌকার মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান মেয়র ও গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাবেক মেয়র ও গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু, সাবেক মেয়র ও জাতীয় শ্রমিক লীগ নেতা রেজাউল হক সিকদার রাজু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদর, জেলা আওয়ামী লীগের সদস্য বাবুল আক্তার বাবলা, জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নাসিমা খানম, আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন খানম, শহর আওয়ামী লীগের সদস্য আবুল ফাত্তাহ সজু এবং বিগত পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান লিটন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানান, দলীয় মনোনয়ন পেতে ১০ প্রার্থী আবেদনপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর