মাকে ৫০০টাকার জন্য রড দিয়ে পেটাল ছেলে

মা হচ্ছেন একজন নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন । যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে প্রিয় শব্দ কী? মনে হয়, শর্তহীনভাবে সবাই বলবে ‘মা’। কিন্তু সেই বৃদ্ধা মাকেই মাত্র ৫০০ টাকার বিনিময় রড দিয়ে পেটালেন সন্তান।

ভাবতে অবাক হলেও এমন ঘটনাটি ঘটেছে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউপির জয়পুরা গ্রামের।

আহত খোদেজা একই গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী। এ ঘটনায় খোদেজার ছোটোবোন আছমা বেগম মঙ্গলবার রাতে একটি মামলা করেছেন। এরপর বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় খোরশেদকে গ্রেফতার করে পুলিশ।

আছমা বেগম জানান, গত রোববার রাতে খোদেজা বেগমের কাছে ৫০০ টাকা চায় তার ছেলে খোরশেদ মিয়া। এ সময় মা খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে খোরশেদ তার মায়ের ওপর চড়াও হয়। পরে খোরশেদ ক্ষিপ্ত হয়ে নিজের ও প্রতিবেশীর খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়।

এ সময় তার মা বাধা দিতে গেলে মাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে খোরশেদ পালিয়ে যায়। পরে স্থানয়ীরা খোদেজা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত খোরশেদ মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর