৫ পৌরসভা, ১০ উপজেলা ও ১১ ইউপিতে ভোটগ্রহণ শুরু

দেশের ৫টি পৌরসভা, ১০ উপজেলা ও ১১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ আজ। ৫ পৌরসভায় সকাল ৮টায় ভোট শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর উপজেলাগুলোতে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট শেষ হবে বিকাল ৫টায়।

ফরিদপুর সদর ও মধুখালী, গাইবান্ধার পলাশবাড়ী, মাদারীপুরের রাজৈর ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় হবে সাধারণ নির্বাচন।

তবে, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়রপদে আওয়ামী লীগের প্রার্থী তফাজ্জল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু কাউন্সিলর পদে ভোট হবে।

এছাড়া নওগাঁর রাণীনগর, পাবনার ঈশ্বরদী ও বেড়া, সাতক্ষীরার দেবহাটা, যশোরের বাঘারপাড়া, রাজবাড়ীর গোয়ালন্দ, নোয়াখালীর বেগমগঞ্জ ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যশোর সদর ও বগুড়ার শেরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে হবে উপনির্বাচন।

এছাড়া দেশের ৪ ইউনিয়নে সাধারণ ও ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে। নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর