জনকল্যাণে কাজ করে মুজিববর্ষ সফল করার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

জনকল্যাণে কাজ করে দেশব্যাপী মুজিববর্ষ উদ্যাপন সফল করার জন্য বিত্তবান ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন সব পরিবারের জন্য ঘর ও কর্মহীনদের জন্য কাজের সুযোগ নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী বুধবার রাজধানীর মিরপুর ১১ নম্বরে মোহনা টেলিভিশন কার্যালয়ে গরীব-অসহায় ও প্রতিবন্ধী নারীদের মাঝে সেলাই মেশিন, শাড়ী, নগদ অর্থ ও মাস্ক বিতরণ কালে এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী ব্যক্তিগত পক্ষ হতে এ সকল সহায়তা উপকরণ বিতরণ করেন।

সহায়তা উপকরণসমূহকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী এগুলোকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হবার জন্য গ্রহীতাদের পরামর্শ দেন। তিনি জনকল্যাণে এ কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর