নওগাঁয় ট্রাকের চাপায় নিহত ২

নওগাঁয় ট্রাক চাপায় মোটারসাইকেলে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজশাহ্নওগাঁ আঞ্চলিক সড়কের জবার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার মালাহার গ্রামের মহাদেবচন্দ্রের ছেলে জয়দেব বর্মন (৩৫) ও মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকার সখেন্দ্রনাথের ছেলে পরিতোষ চন্দ্র বর্মন (৪৫)।

জানা যায়, নিহত দু’জকনই পরস্পর আত্মীয় হয়। নওগাঁ শহরে কাজ শেষে তারা সন্ধ্যায় পরিতোষ চন্দ্র বর্মনের বাড়ি যাচ্ছিলেন। তখন জবার মড় এলায়াত বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীদের মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর