রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পাংশা শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সমাবেশে আওয়ামীলীগের ২ গ্রুপ মঞ্চ দখল করাকে কেন্দ্র করে উত্তেজনায় জড়িয়ে পড়ে। এক পর্যায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা ও উপজেলা সেচ্ছা সেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমিকে মঞ্চ থেকে নামিয়ে মারপিট করে লাঞ্চিত করেছে।
এ ঘটনায় মামলা করা হবে বলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ প্রেস কনফারেন্স করে জানিয়েছেন।
বুধবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের কালিবাড়ী মোড় এলাকায় সমাবেশ হতে থাকে। প্রথমে কালিবাড়ী মোড় অবস্থিত অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, মোঃ ওয়াজেদ আলী মন্ডল,দিবালোক কুন্ডু জীবন প্রমুখ।
পরে একই মঞ্চে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা.এ এফ এম শফিউদ্দিন পাতা,পৌর মেয়র আব্দুল আল মাসুদ
বিশ্বাস,সেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ অতুর সরদার,শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন করির শাকিল প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে উপজলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রেস কনফারেন্স করেন উপজেলা আওয়ামীলীগ। এ সময় এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ অভিযোগ করে বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, সাবেক মেয়র ওয়াজেদ আলী মাষ্টার তারা সব সময়েই নৌকার বিপক্ষে ছিলো এখন পৌর সভা নির্বাচনকে সামনে রেখে তারা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্ঠি করতে আজকের এই হামলা করেছে তারা।
আমাদের পার্টির সেক্রেটারীকে যারা মারধর করেছে তাদের আওয়ামীলীগ করার অধিকার নেই আমার আগামী কার্যনির্বাহী মিটিং তাদের বিরুদ্ধে বহিস্কার করার সুপারেশ করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো,সাধারণ সম্পাদক এ এফ এম শফিউদ্দিন পাতা,পৌর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মোঃ অতুর সরদার, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে