ধর্মপাশায় জয়িতাদের সংবর্ধনা

সুনামগঞ্জের ধর্মপাশায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানের এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হোসনা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী বৈজয়ন্তী সরকার (স্বর্ণা), সফল জননী জ্যোস্না রানী সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মীম আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মোছা. মাছুমা আক্তার।

এ সময় প্রত্যেক জয়িতাকে একটি করে ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর