রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় জয়ই মামুন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার এসআই আক্তার হোসেন জানান, ৯৯৯ নম্বরের মাধ্যমে বিকেল সাড়ে ৩টার দিকে আমাদের কাছে খবর আসে কলাবাগান বাসস্ট্যান্ডে এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে আছে। তার কিছুক্ষণ পরেই আবার ফোন দিয়ে জানানো হয় সে সুস্থ হয়ে উঠেছে। সর্বশেষ বিকেল ৫টার দিকে আবার ফোনে জানানো হয় ওই ব্যক্তি অচেতন হয়ে পড়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। মেডিকেলে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কেউ তাকে চেতনানাশক কিছু খাইয়েছে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে থেকে জানা যায় তার নাম জয়ই মামুন, তার বাবার নাম আ. গনি তালুকদার। ৭০/১ ফ্রি স্কুল স্টিট কাঠালবাগান এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
বার্তাবাজার/এসজে