ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন রুটের চারটি ফ্লাইট ফিরে গিয়েছে। মঙ্গলবার রাত থেকে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চীনের গুয়াংজু থেকে ঢাকায় অবতরনের কথা ছিল চায়না সায়দার্নের সিজেড-৩৯১ ফ্লাইটটি। কুয়াআশ্যা কিছু দেখা না যাওয়ায় ফিরে যায়।
রিয়াদ থেকে ঢাকাগামী সাউদিয়ার এসভি-804 ফ্লাইটটি ভারতের স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে কলকাতায় অবতরণ করে।
সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়া এসভি- 3882 ফ্লাইটটি বাংলাদেশের আকাশে থেকে ফিরে গেছে ভারতে।
মালিন্দো এয়ারের ওডি-162 ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় এসে নামতে না পেরে ব্যাংককের ডন মিয়াং বিমানবন্দরে যায়।
বার্তাবাজার/এসজে