‘হায় মুজিব’ নেতার ছেলে কারাগারে, অভিযোগ জজকে মারধর

চট্টগ্রামের পতেঙ্গায় উল্টো পথে বেপরোয়া মোটার সাইকেল চালাচ্ছিলেন আলী আকবর ইকবাল নামের এক যুবক। এসময় জহির উদ্দিন নামের এক বিচারক তার প্রতিবাদ করলে তাকে মারধর করেন ইকবাল।

অভিযুক্ত ইকবাল চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও হায় মুজিব নেতা হিসেবে আলোচিত হাজী ইকবালের ছেলে। ২০১৭ সালের ১২ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘হায় মুজিব’, ‘হায় মুজিব’ মাতম করে নিজের পিঠে খঞ্জর দিয়ে আঘাত করে ব্যাপক সমালোচনার জন্ম দেন হাজী ইকবাল। এরপর থেকে হায় মুজিব নেতা হিসেবে পরিচিতি পান তিনি।

বুধবার বিকেলে নগরের পতেঙ্গা থানার চরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী আকবর ইকবাল ও তার সহযোগী হাসান আলী জিসানকে আটক করেছে পুলিশ।

হামলার শিকার জহির উদ্দিন চট্টগ্রাম ৫ম যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্বরত রয়েছেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ বলেন, ‌বুধবার বিকেলে ৫টার দিকে আউটার রিং রোডে মোটরসাইকেল রেস করছিল আলী আকবর ইকবাল ও জিসান। তা দেখে প্রতিবাদ করেন বিচারক জহির উদ্দিন। তাতে ক্ষিপ্ত হয়ে বিচারকের ওপর হামলা চালায় তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর