বগুড়ার শিবগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যান যাত্রী এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোভ্যানটির চালক। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা মুরাদপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা যাত্রীর নাম আসলাম আলী (৩২)। তিনি উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের আনসার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, মহাস্থান সবজির হাটে ফুলকপি বিক্রি করে বাড়ি ফেরার পথে বগুড়া- রংপুর মহাসড়কের মোকামতলা মুরাদপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস অটো ভ্যানটিকে ধাক্কা দিলে পড়ে গিয়ে বাসের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আসলাম।
এঘটনায় একই গ্রামের আজমল হোসেনের ছেলে অটোভ্যান চালক বুলু(২৫) কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#
বার্তাবাজার/এসজে