চাঁদপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে এম এ লতিফ ও সাধারণ সম্পাদক কে. এম মাসুদ নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সংগঠনের ১০ পদে ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এরমাঝে ৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাকি ৭টি পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংগঠনের ৩৭জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারন সম্পাদকসহ ৭জন কে নির্বাচিত করেন। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে অভিজিত রায়, সহ-সভাপতি পদে শাওন পাওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শরীফুল ইসলাম, সদস্য পদে অ্যাড. চৌধুরী ইয়াসিন ইকরাম ও বাদল মজুমদার বিজয়ী হয়েছেন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ পদে আবদুর রহমান গাজী ও দপ্তর সম্পাদক পদে কবির হোসেন মিজি।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।

বিকেল ৪টায় ভোট গণনা শেষে নির্বাচনে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এতে সভাপতি পদে এম এ লতিফ ৩০ ভোট, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. মিজানুর রহমান লিটন ৭ ভোট পেয়েছেন। অপরদিকে সাধারন সম্পাদক পদে কে এম মাসুদ ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদ হোসেন অপু চৌধুরী ৯ ভোট ও শেখ আল মামুন ৭ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে অভিজিত রায় ২৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী এম এম কামাল ১১ ভোট।
সহ-সভাপতি পদে শাওন পাটওয়ারী ২৭ ভোট ও তার প্রতিদ্বন্ধী ফাহিম শাহরিন কৌশিক ১০ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম ২৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশিক বিন রহিম ১০ভোট, কার্যকরী সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম ২৬ ভোট, বাদল মজুমদার ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহন চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হারুনুর রশিদ।

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর