জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার সাতজন বিচারককে বদলি করা হয়েছে। বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আইন কমিশনের সচিব (জেলা জজ) মীর রুহুল আমিনকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ শাহীন উদ্দিনকে খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাসানুল ইসলামকে বরগুনার জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে বরগুনা জেলা জজ মো. আছাদুজ্জামানকে পাবনা, খাগড়াছড়ির জেলা জজ মো. আলমগীর হাসানকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে। চুয়াডাঙ্গার জেলা জজ মোহা. রবিউল ইসলাম প্রেষণে আইন কমিশনের সচিব নিয়োগ পেয়েছেন। নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিশেষ জজ মো. শফিকুল ইসলামকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
বার্তা বাজার/এএস