রাত পোহালেই বিভিন্ন এলাকায় ভোট

আগামীকাল ১০ ডিসেম্বর দেশের ৮টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাসমূহ হলো- রাণীনগর, ঈশ্বরদী, বেড়া, দেবহাটা, বাঘারপাড়া, গোয়ালন্দ, বেগমগঞ্জ ও ব্রাহ্মণপাড়া।

এছাড়া আগামীকাল ২টি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা ২টি হলো- শেরপুর ও যশোর সদর।

আগামীকাল ৫টি পৌরসভার সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে। পৌরসভাসমূহ হলো- ফরিদপুর, মধুখালী, রাজৈর, বাঞ্চারামপুর ও পলাশবাড়ী। এছাড়া আরো ৬টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক যেসব স্থানে ১০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ব্যতীত নির্বাচনি এলাকাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনি কার্যক্রমের জন্য নির্বাচন করা হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচনি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনয়ন/পৌরসভা/উপজেলা/জেলাধীন অন্যান্য দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর