ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ছাত্তারকে আ’লীগের মনোনয়ন দেওয়ার দাবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সভার উন্নয়নের ধারা অব্যহত রাখতে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

গত পৌরসভা নির্বাচনে ঈশ্বরগঞ্জ পৌরসভা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার মেয়র নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর পৌরসভার উন্নয়নে আমূল পরিবর্তন আনেন। রাস্তা, ড্রেন, সুপেয় পানি সরবরাহ কার্যক্রম চালু করে পৌরসবাসীর কাছে নন্দিত হয়েছেন। পৌর এলাকার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে এলাকায় প্রচারনা চালাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তারকে সমর্থন দিয়ে আগামী নির্বাচনে দলীয় মনোনয় দাবিতে বুধবার মুক্তিযোদ্ধা সংসদের তৃতীয় তলায় সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান আকন্দ হলুদ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখিত বক্তব্যে বলা হয়- বিপুল ভোটে নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়ন অব্যত রাখতে ও চলমান কাজ সমাপ্ত করার জন্য দলীয় মনোনয়ন প্রয়োজন। জীবনের ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধাকে দলীয় মনোনয়ন দিয়ে সম্মানিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই, মো. ছবির উদ্দিন বলাই, মো. আবদুস সালাম তালুকদার প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর