রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫০

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়েি এদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৯৩০ ইয়াবা, ১৬২ গ্রাম হেরোইন, ৩২ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা, ১২৩ বোতল ফেনসিডিল ও তিন লাখ ৭৩০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর