নন্দীগ্রামে পুরস্কার পেলেন পাঁচ জয়িতা

বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ৫ ক্যাটাগরীর জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ওই সম্মাননা প্রদান করা হয়।

যাদের সম্মাননা দেওয়া হয়েছে তাঁরা হলেন- সফল জননী বুলবুলি রাণী বর্মণ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রুপালী খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শাহানাজ খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুতে মরিয়ম বেগম ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকায় শিউলি বেগম।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর