কুমিল্লার নতুন পুলিশ সুপার ফারুক আহমেদ

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদকে কুমিল্লার পুলিশ সুপার হিসেবে বদলি করা হচ্ছে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা
বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ইতোমধ্যে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষিত জেলাসমূহের কর্মকর্তাদের বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনী বিধিমালা অনুযায়ী কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

ফারুক আহমেদ ২২তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর