কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক ব্যবসায়ী মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ (বুধবার) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর কলাবাগান এলাকার দুলাল মিয়ার স্ত্রী সোনাভান বেগম (৪৫) ও তার মেয়ে আশা বেগম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নাগেশ্বরী উপজেলার কলেজ মোড় এলাকায় যাত্রীবেশে গাঁজা নিয়ে যাচ্ছিল ওই দুই নারী। পরে অটো আটক করে নারী পুলিশ দ্বারা ওই দুইজনের দেহ ও ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়
নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, আটক ওই দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার মামলা দায়ের করা হয়।পরে বুধবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয় তাদের
বার্তাবাজার/এসজে