শরীয়তপুরে তাজা ককটেল উদ্ধার

শরীয়তপুরের কোটাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার) দুপুরে কোটাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এই ককটেলগুলো উদ্ধার করে পালং থানা পুলিশ।

এ বিষয়ে পালং থানার ওসি আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটাপাড়া বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে তাজা ককটেলগুলো উদ্ধার করা হয়।

এই ঘটনায় পালং থানার এসআই রবিউল আলম বাদী হয়ে বিস্ফরুক দ্রব্য আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর