ফরিদপুরে পাকিস্তানী হানাদার মুক্ত দিবসে আলোচনা সভা

৭১’এ ফরিদপুরের বোয়ালমারীতে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাফফর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, মুক্তিযোদ্ধা রফিউদ্দিন মাস্টার ও সদান্দ ঘোষ প্রমুখ।

সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সৈয়দ সিদ্দিকুর রহমান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর