কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানা চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য নাজমুল ইসলাম নিহাদ, বায়েজিদ বোস্তামি জিন্না, আরিফুল ইসলাম, শাকিল হাসান আমিন, মাসুদ আমিন বায়েজিদ প্রমুখ ।
এসময় শিক্ষার্থীদের গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। পরে মাদক ও ধর্ষণকে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা।
উল্লেখ্য,কুমিল্লা জেলায় প্রতিষ্ঠিত লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যবৃন্দ টিফিনের টাকা বাঁচিয়ে প্রতিবছর এক লাখ গাছের চারা বিতরণ করেন। কিন্তু করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৬০টি জেলায় ৯৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
বার্তাবাজার/এ.আর