বাগেরহাটের মোংলায় ২ হাজার ৩৫ কোটি ব্যয়ে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ বুধবার (৯ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আজকের এ গুরুত্বপূর্ণ সভার সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, বেসরকারিখাতে বাগেরহাটে মোংলায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৩৫ কোটি ১২ লাখ টাকা। চীন, বাংলাদেশ ও হংকং এ ৩ দেশের তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজটি পেয়েছে। সুপারিশকৃত দরদাতা চায়নার কনসোর্টিয়াম অব ইনভেশন এনার্জি, এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং হংকং ভিত্তিক ইনভিশন অফ রিনিওয়াবেল এনার্জি লিমিটেড। ১০ টাকা ৫৬ পয়সা কিলোওয়াট পার আওয়ার মূল্যে এ বিদ্যুৎ সরবরাহ করা হবে। ২০ বছরের চুক্তিতে।
আজকের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে উত্থাপিত মোট ১৪টি ক্রয় প্রস্তাব উপস্থাপিত হয় এর মধ্যে ১০ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৮৮৯ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।
বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো; নারায়ণগঞ্জ লিংক সড়ক (আর-১১১) (সাইনবোর্ড-চাষাড়া) ৬-লেনে উন্নীতকরণ শীর্ষক একটি প্রকল্পের প্যাকেজের কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন। এতে ব্যয় ধরা হয়েছে ৩৬৪ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৯০৭ টাকা। কাজটি যৌথভাবে পেয়েছে ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, তাহের ব্রাদার্স লিমিটেড এবং হাসান টেকনো ব্রাদার্স লিমিটেড। এখানে লিড পার্টনার হিসেবে থাকছে তাদের ব্রাদার্স লিমিটেড।
বার্তা বাজার/এএস