সিরাজদিখানে একই দোকানে বার বার চুরি!

এক মাসের ব্যবধানে একই দোকানে পরপর দু’বার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে সিরাজদিখান উপজেলার বালুচর বাজারে। এমন ঘটনায় ব্যবসায়ীরা বাজারের বনিক সমিতির নজরদারির অভাবকে দায়ী করেছেন।

গত ১৫ই নভেম্বর তারিখে বালুচর ইউনিয়নের বালুচর বাজারে হেফাজতে ইসলাম মোবাইল পয়েন্ট নামে দোকেন চুরি হয়। দোকান মালিক মাহমুদুর রহমান জানান, সে সময় তার ৪২টি দামী মোবাইল যার মূল্য প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ নিয়ে আমার দোকানে ৩ বার চুরির ঘটনা ঘটল। তবে বাজার বনিক সমিতির অনেক অবহেলা আছে বলে আমার ধারনা।

মঙ্গলবার দিবাগত রাতে ফের একই কায়দায় দোকানের টিনের চাল কেটে তাঁর দোকানে চুরি হয়। দোকান মালিক সকালে চুরির খবর পেয়ে দোকান গিয়ে দেখে দামী প্রায় ৩৫ টি মোবাইল সেট নেই।

বাজার বনিক সমিতির সভাপতি আমির হোসেন জানান, আমাদের বাজারে ১২’শ দোকানের জন্য ৯ জন পাহাড়াদার রাখা হয়েছে। যে দোকানটিতে চুরি হয়েছে সেই দোকানের উপরের টিনের চাল কেটে চুরি হয়েছে। এই নিয়ে একই দোকানে ৩ বার চুরির ঘটনা ঘটলো।

সিরাজদিখান থানার এস আই সাদেক বলেন, আমি ঘটনাস্থলে আছি। ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ করতে বলেছি তদন্ত করে ব্যবস্থা নিবো।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর