মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার আন্তর্জাতিক নারী পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।
বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, জয়িতা শিরিনা আখতার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে শিরিনা আখতার, সফল জননী নারী মোছাঃ সালেহা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমী শাহানা খাতুন ও সমাজ উন্নয়নে শিখা রানী বিশ্বাসকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বার্তাবাজার/এ.আর