ইবিতে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন

করোনা পরিস্থিতিতে আটকে থাকা স্নাতক চতুর্থ বর্ষের আংশিক ও পূর্ণাঙ্গ পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় স্নাতক চতুর্থ বর্ষের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কিছু বিভাগের পরীক্ষা আংশিক বাকি রয়েছে এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ পরীক্ষার সময় পেরিয়ে গেলেও তা নেওয়া সম্ভব হয়নি।

এরই মধ্যে বিসিএসসহ সরকারি ও বিভিন্ন চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফলে শিক্ষার্থীরা বিপাকে পড়ছে। চরম হাতাশায় ভুগছে তাদের পরিবার।

এ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর