‘শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের মিনি হলরুমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্তের পরিচালনায় সমগ্র দেশ ব্যাপী পরিচালিত জয়তি অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাঁচটি ক্যাটাগারীতে পাঁচ জন নারীকে উপজেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ জয়িতা’র সন্মানে ভূষিত করা হয়।
পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত নারীর মধ্যে রয়েছে সফল জননী নারী হিসাবে আবিদা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সালমা কবীর, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যোমী জীবন শুরু করেছে এই ক্যাটাগরিতে হোসনে শাহিনা আক্তার বারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসাবে সালমা খাতুন ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে মোসা. রহি বেগম।
সব শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের মধ্যে আর্থিক অনুদান ও ঋণের চেক বিতরণ করা হয়।
বার্তাবাজার/এ.আর