পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্তকে চক্রান্ত উল্লেখ করে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়ে পাবনা শহরে বিক্ষোভ মিছিল করেছে মিলের শ্রমিক কর্মচারীরা ।
তারা অবিলম্বে সুগার মিল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে না আসলে বৃহত্তর কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দিয়েছেন। আজ সকালে সুগার মিলের শ্রমিক কর্মচারীদের এক বিশাল মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় ও সেখানে সমাবেশ করেন তারা।
এসময় তারা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। এতে বলা হয় মিলের শ্রমিক কর্মচারীরা বিপুল পরিমান টাকা বকেয়া বেতন হিসেবে মিলের কাছে পাওনা রয়েছে, এছাড়াও আখ মাড়াই শুরুর নির্ধারিত দিন রয়েছে ২৫ ডিসেম্বর।
এই মুহুর্তে মিল বন্ধের চক্রান্তে দিশেহারা হয়ে পড়েছেন তারা। তাই অবিলম্বে পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।
এসময় বাংলাদেশ আখচাষী ফেডারেশনের সাধারন সম্পাদক শাহজাহান আলী বাদশা, পাবনা সুগার মিল ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল প্রমূখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর