পঞ্চগড়ে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

পঞ্চগড় চিনিকলে চলতি মৌসুম থেকে আখ মাড়াই বন্ধ ঘোষণার প্রতিবাদে চিনিকলে আখ মাড়াই চালু করণ,শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, আখের মুল্য পরিশোধ, আখ চাষের যাবতীয় উপকরণ সরবরাহ করণ, অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্রাইচ্যুটির পাওনা টাকা পরিশোধ করা সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ আখচাষী ফেডারেশন।

বুধবার সকালে তারা পঞ্চগড় চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দ্যেশে রওনা হয়।

মিছিলটি পঞ্চগড়-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে তাদের একটি প্রতিনিধি দল পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যেমে ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে প্রধানমন্ত্রী বরাবরে পাঠানোর আশ্বাস দেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবার বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় চিনিকলের উদ্দ্যেশে রওনা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর