বিএনপির সাবেক মন্ত্রী ও ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই (ইন্নালিল্লাহি—–রাজিউন)।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনাক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব শোক জানিয়েছেন।
বার্তা বাজার/কে.কে