ভাস্কর্য ভাঙচুরের ঘটনা সমগ্র জাতিকে ব্যথিত করেছে: ইনু

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা সমগ্র জাতিকে ব্যথিত করেছে বলে মন্তব্য করেছেন। ইনু বলেন, বঙ্গবন্ধুর সংবিধান মুক্তিযুদ্ধ ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজনৈতিক মোল্লারা। এদের কোনো মাফ নেই।

আজ বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময়তথ্যমন্ত্রী ইনু বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য জাতীয় ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধে মীমাংসিত সংবিধানের বিষয়ে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। স্বাধীনতার বিরোধিতা করে যেই রাজনৈতিক মোল্লা ও রাজাকাররা ধর্মের নামে ৩০ লক্ষ মানুষ হত্যা করেছে, লক্ষ লক্ষ মা-বোনকে ধর্ষণ করেছে, সেই দেশদ্রোহী রাজনৈতিক মোল্লা রাজাকার নব্য রাজাকারদের কাছে ধর্মের ইজারা দেওয়া হয়নি।

ইনু আরও বলেন, এই রাজনৈতিক মোল্লারা কখনো রাজাকারদের কখনো জঙ্গিদের কখনো পাকিস্তানের কখনো বিএনপি-জামাতের ভাড়াটে খেলোয়াড়দের ফতুয়া দেয়ার অধিকার হাইকোর্টের রায় অনুযায়ী কর্তৃপক্ষ ছাড়া ফতোয়া দেয়া বেআইনি।

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতা নীতির ভিত্তিতে চলবে সব ধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্ম পালন করবে ধর্মের নামে অশান্তি ভাগাভাগি বাড়াবাড়ির অপচেষ্টা রুখে দেয়া হবে।

এ সময় কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর