ত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও মাস্ক বিতরন

“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” শ্লোগানকে সামনে রেখে আজ (বুধবার) সকালে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও মাস্ক বিতরন কর্মসূচী পালন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

ইনফিনিটি মেগা মলের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন ও মাস্ক বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ইনফিনিটি মেগা মলের পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুনিরুল হক খাঁন, সাধারন সম্পাদক মেজবাহুদ্দোজা, সাপ্তাহিক ত্রিশালবার্তা পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমূখ।

বার্তাবাজার/এ.অর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর