সিংড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় বড়সাঐল সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় বড়সাঐল উচ্চ বালিকা বিদ্যালয়ে উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন বড়সাঐল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কে ফজলুল হক, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ, সহ সভাপতি খলিল মাহমুদ প্রমূখ।

সভা পরিচালনা করেন এলাকার কৃতি সন্তান ও নাটোর জেলা প্রেসক্লাব এর সভাপতি আব্দুল হাকিম।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর