মোঃ মুশফিক শাহরিয়ার, রংপুর প্রতিনিধি: রংপুর জেলার বদরগঞ্জ থানার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আজ সোমবার (৩জুন ২০১৯) বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার মাহফিল ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে।
আল ইমরান (সূজন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামসুজ্জামান, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ফাত্তাহ মিয়া, সহকারী প্রধান এবং শিক্ষক সালিউর রহমান সহ শ্যামপুর চিনিকলের এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।
শুরুতেই সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। এর পর অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সম্মানোনা সূচক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শ্যামপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও শিক্ষা প্রতিষ্ঠানকেও সম্মানোনা সূচক ক্রেস্ট দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামসুজ্জামান শিক্ষার মান উন্নয়েন বিদ্যালয়ের শিক্ষকদের আরও যত্নশীল হওয়ার তাগিদ দেন। সেই সাথে তিনি শ্যামপুর চিনকলকে টিকিয়ে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের কাছে পরামর্শ চান। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন রেজাউল হক শামীম (৮৭ ব্যাচ) এবং মোঃ মশিউর রহমান মুকুল (৮৯ ব্যাচ)। প্রত্যেকেই ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষা পরিস্থিতির উন্নতি এবং প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্য ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানান।