খালেদা, তারেক ও ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে মানহানি মামলা করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান।

ভাষ্কর্য বিরোধী প্রচারণার দায়ে হেফাজতে ইসলামের আমির বাবুনগরী, ইসলামি শাসনতন্ত্রের আমির ফয়জুল করিম ও বাংলাদেশ খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হককে আসামি করে মানহানির মামলার আবেদন করেছেন এ বি সিদ্দিকী।

মামলার শুনানি বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর